Bangladesh in cricket worldcup: আসুন অসংযত আচরণ প্রতিরোধ করি
লেখাটা আরও আগেই লিখতে চেয়েছিলাম। কিন্তু হয়ে ওঠেনি। যারা এই লেখাটা এখন পড়ছেন তাদের সবাই মনে হয় এর বিষয়বস্তু সম্বন্ধে একমত হবেন। আর যারা একমত হবেন না, তারা মনে হয় এ লেখাটা কখনওই পড়বেন না। এ জন্যই "আমাদের সংযত আচরণ করা উচিত কি উচিত না" এ ব্যাপারে আমি খুব বেশি কিছু লিখবো না। খেলায় জিতলে জোর করে কারও গায়ে রং মাখা কিংবা শালীনতার সীমা ছাড়িয়ে গিয়ে কারও বিড়ম্বনার কারন হওয়া উচিত কিনা সে ব্যাপারে যেমন কিছু লিখব না, তেমনি হারলে সাকিব আল হাসান এর বাসায় কিংবা ওয়েস্ট ইন্ডিজ এর বাসে ঢিল মারা উচিত কিনা সে ব্যাপারেও কিছু লিখব না।
লিখব না কারন আমার এই লেখা অসভ্য জানোয়ারদের জন্য নয়, এ লেখা সভ্য মানুষদের জন্য। যারা আনন্দ উল্লাস করতে গিয়ে অন্য মানুষের বিড়ম্বনার কারন হয়, কিংবা কোন খেলায় সামান্য একটা পরাজয় সহ্য করতে না পেরে ভদ্রতার সীমা ছাড়িয়ে যায়, তারা আমার দৃষ্টিতে সভ্য মানুষের মধ্যে পরে না। তাদেরকে অসভ্য জানোয়ার বললে বরং জানোয়ারদেরই আপমান করা হয়। দল যখন জয়ী হয়, তখন উল্লাস করতে গিয়ে এরা ভুলে যায় যে সবার আনান্দ প্রকাশ করার প্রক্রিয়া এক না। কিংবা, কেউ হয়তো অন্য কোন কারনে মানুষিক কষ্টের মধ্যে আছে, কারও ভাই হয়তো লিবিয়ায় আটকে পরে আছে, কারও মা হয়তো হাসপাতালে অসুস্থ হয়ে পরে আছে, কেউ হয়তো একটু আগে তার বাবাকে দাফন করে এসেছে, কারও হয়তো অফিসে বিদেশী ক্লায়েন্ট এর সাথে জরুরী মিটিং আছে, কারও হয়তো স্কুল-কলেজ-ইউনিভার্সিটি তে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। সব ভুলে এরা সবাইকে মনের সুখে রং মাখিয়ে দেয়। কিংবা সুযোগ বুঝে কোন মেয়েকে উত্যক্ত করে নিজেদের লালসা পূরন করে। সুতরাং আমার এই লেখা সেই সব জানোয়ারদের জন্য না।
আবার ওই সব জানোয়ারদের জন্যও এই লেখা না যারা দল হারলে তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলে। খেলার মাঠে হেরে যাওয়ার পর প্রতিপক্ষের বাসে কিংবা অধিনায়কের বাসায় ঢিল মারা কোন ধরনের মনুষের আচরন তা আমার জানা নেই। অথবা খারাপ খেললে নিজের দলের বিপক্ষেই ভুয়া-ভুয়া বলে চ্যাঁচানো যে কোন ধরনের দর্শকের আচরন তাও আমার জানা নেই। সুতরাং এই ধরনের বেজন্মাদের জন্য কোন কিছুই আমি লিখতে চাইনা।
আমার এই লেখা তাদের জন্য যারা দলের খারাপ সময়ও দলের পাশে থাকে এবং দল জয়ী হলে সভ্যতার সীমানার মধ্যে থেকেই আনন্দ উৎসব করে। হ্যাঁ, আমি আপনাকেই বলছি। চলুন হার-জিত যা ই হোক না কেন, সব অবস্থায় এই অসভ্যদের প্রতিরোধ করি। যেখানেই এদের অসংযত আচরন দেখবো, সেখানেই এদের প্রতিরোধ করবো। আবারও বলছি, "ওর এটা করা উচিৎ হয়নি, তার সেটা করা ঠিক হয়নি" - এসব বলে কোন লাভ নেই। যারা অসভ্যতা করার, তারা তা করবেই। আমাদের কাজ হবে সব ধরনের অসভ্যতা প্রতিরোধ করা। খেলায় হার-জিত হবেই। কোন দিন আমরা খুব খারাপও খেলব। কোন কোন দিন জিততে জিততে হেরে যাব। কিন্তু তারপরও আমাদের সংযত হতে হবে। তাহলেই আমদের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে। মাঠের বাইরে জেতার সাথে সাথে মাঠের মধ্যেও আমরা জেতা শুরু করবো।
At the end of the day, a game is just a game. It deserves our support, it deserves our passion, but it does not deserve our being uncivilized. The sooner we understand it, the better for us. Best of luck to Bangladesh Cricket team in this WorldCup and onwards.
আমাদের ক্রিকেটের সাথে সাথে আমরাও সামনের দিকে এগিয়ে যাবো এই কামনায় শেষ করছি।
Leave a Reply
Mar 13th 2011 • 16:03
by Fayaz Ahmed
When I was posting this Bangladesh was struggling with England. Eight wickets were down and almost no hope to win. But, then we came back, and our players had shown that - "Yes, we can". All we need is support and confidence.
Hats off to Bangladesh Cricket team for their excellent performance against England. Hope we'll go a long way in this worldcup and the days onwards
Mar 14th 2011 • 10:03
by Asheque
Ekmot. kew kew amader ei oti ullash k desh prem hishabe chalate chai, asholey eta amder utshob prem, desh prem to noi-e. Amra furti korar mowka pawar opekkhay thaki jokhon here jai tokhon probittir shey asha purno hoyna bole khepe jai. Etai amader eyshob barabir mul rohoshsho.
Thanks miraz, kisu banan vul achhey thik korey dile valo hoy.
Mar 18th 2011 • 00:03
by Fayaz Ahmed
আশেক ভাই, এটা বাংলাদেশ-ইংল্যান্ড খেলার সময় পোস্ট করেছি, যখন আমাদের ব্যাটসম্যানদের মরি-মরি অবস্থা, বুঝতেই পারছেন
তাছাড়া অনেক দিন বাংলা লেখা হয় না।
কমেন্ট এর জন্য ধন্যবাদ, সময় পেলে ভুল গুলো ঠিক করে দিব।
Apr 21st 2011 • 13:04
by yo
I have a question related to php. I have a table field of date of birth. I want to add 7days in each row with a single mysql query. Is it possible?
Thnx in advance
Apr 21st 2011 • 16:04
by Fayaz Ahmed
This is not the right place to ask this question, still I'll answer.
If you want to update a table, then use a Query something like this:
Update table_name set date_column_name = ADDDATE(date_column_name, 7)
I hope that answers your question.
Cheers